১৭ বছর বয়সী সাব্বির হোসেন অসহ্য মাথাব্যথায় ভুগছিলেন। রংপুরের মিঠাপুকুরের এই তরুণ এক রাতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় চিকিৎসকরা জানতে পারেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাব্বিরের ব্রেনে স্ট্রোক হয়েছে এবং তার মাথার এক পাশ অবশ হয়ে গেছে, যা একটি অত্যন্ত জটিল ব্রেনের সার্জারি পরিস্থিতি।

চিকিৎসকরা রোগীকে ভালো কোনো হাসপাতালে দ্রুত ব্রেনের জটিল সার্জারি করানোর পরামর্শ দেন। স্বজন ও চিকিৎসকদের পরামর্শে সাব্বিরকে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। এই হাসপাতালে জাপানি ও বাংলাদেশী সার্জনদের সম্মিলিত অস্ত্রোপচারের পর সাব্বির এখন সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে।

সাব্বিরের অসুস্থতা ও চিকিৎসা

সাব্বিরের কাজিনের মাধ্যমে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের খোঁজ পান তার পরিবার। ডা. শাদি ইসলাম স্যারের তত্ত্বাবধানে সাব্বিরের চিকিৎসা শুরু হয়। ডা. শাদি ইসলাম জানান, সাব্বির যখন তাদের কাছে আসেন তখন তার বাম পাশ সম্পূর্ণ দুর্বল ছিল এবং তার জ্ঞানের মাত্রাও কম ছিল। রক্তনালীর AVM (Arteriovenous Malformation) ফেটে গিয়ে বিশাল রক্তক্ষরণ হয়েছিল তার ব্রেনে। আলহামদুলিল্লাহ, তারা পুরো রক্তনালীটার জটরা অপারেশন করে সফলভাবে সরাতে সক্ষম হয়েছেন।

সার্জারির ফলাফল এবং সুস্থতা

অপারেশনের পর সাব্বির এখন নিজে নিজে দাঁড়াতে এবং হাঁটাচলা করতে পারেন। ব্রেনের রক্তক্ষরণের জন্য কিছু সমস্যা এখনো রয়ে গেছে, তবে যেহেতু উন্নতি হচ্ছে, ফলোআপে থাকলে আরও বেশি উন্নতি আশা করা যায়। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ইসলাম খান জানিয়েছেন, সাব্বির এখন আগের মতোই তার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।

কখন মাথাব্যথা নিয়ে সতর্ক হবেন?

সব ধরনের মাথাব্যথার সাথেই আমরা যখন রোগীদের কাছ থেকে তাদের বর্ণনা শুনি তখন আমরা বুঝতে পারি যে আসলে তার কোন টাইপের মাথাব্যথা হচ্ছে। সেই ধরণ অনুযায়ী চিকিৎসা করলে সাধারণত সেগুলো নিরাময় হয়ে যায়। তবে যদি এই ধরনের মাথাব্যথা দীর্ঘদিন ধরে চলতে থাকে বা এবং লম্বা সময় ধরে চলতে থাকে এবং তার সাথে বেশি বেশি বমি হওয়া, অজ্ঞান হওয়া, খিঁচুনি হওয়া, যেকোনো এক সাইড দুর্বল লাগা, চোখে ঝাপসা দেখা—তবে সেই ক্ষেত্রে অবশ্যই ব্রেনের পরীক্ষা যেমন সিটি স্ক্যান বা এমআরআই করে নিশ্চিত হওয়া উচিত। এতে করে বোঝা যাবে আপনার সমস্যাটি মাইগ্রেন বা সাইনোসাইটিস নাকি ব্রেনের কোনো টিউমার, রক্তনালী বা কোনো স্ট্রোকের কারণে হচ্ছে।

মাথাব্যথা কি মৃত্যুর কারণ হতে পারে? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন:

https://www.valosangbad.com/49044