সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। আপনারা যদি আমার কাছে জানতে চান পৃথিবীর সবচেয়ে সফল মুক্ত সফটওয়্যার কোনটি আমি নিবিধায় বলব গু কম্পাইবার কালেকশন বা জিসিসি। সাদামাটা বিশেষত্বহীন ওয়েবসাইট ওয়ালা এই কম্পাইবারের প্রভাব কতটা ব্যাপক তা একটি ভিডিওতে বলে বোঝানো অসম্ভব।জিসি আছে বলেই মুক্ত সফটওয়ারের বিকাশ ব্যবহার ও এত ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। জিসিসি কম্পাইলারের পর রিচার্ড স্টলম্যানের হাতে গড়া ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের সবচেয়ে প্রভাবশালী অবদান আমার মনে হয় গন জেনারেল পাবলিক লাইসেন্স বা জিপিএল। মুক্ত সফটওয়্যারকে মুক্ত রাখতে শক্তিশালী একটি লাইসেন্সের কোন বিকল্প নেই এবং আরো অনেকগুলি মুক্ত লাইসেন্সের অস্তিত্ব থাকলেও জিপিএফ এর কারণেই বহু প্রতিষ্ঠান তাদের সোর্স কোড অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি থেকে মুক্ত করতে বাধ্য হয়েছে। গুন জেনারেল পাবলিক লাইসেন্সের দ্বিতীয় সংস্করণের অধীনে প্রকাশিত লিনাক্স কারনের পৃথিবীর অন্যতম সফল আরেকটি মুক্ত সফটওয়্যার প্রোগ্রাম। আমরা জানি গনু টুল চেইন ও লিনাক্স কারণের একত্রে মিলে গনু লিনাক্স নামের পূর্ণাঙ্গ ইউনিক্স অনুরূপ সিস্টেম তৈরি হয়। যেগুলি ডেবিয়ান, হার্ট, রেডহেড, স্ল্যাকওয়ার ইত্যাদি নামে বিভিন্ন সংস্থা বিতরণ বা ডিস্ট্রিবিউট করে থাকেন। এই যে জিপিএ লাইসেন্সের প্রথম ভার্সন, দ্বিতীয় ভার্সন এগুলি একটু বেকাপ্পা শোনাতে পারে। সফটওয়্যারের মতো লাইসেন্সেরও কি আপডেট হয়? সময়ের পরিবর্তনের সাথে সাথে পুরনো লাইসেন্সেরও আধুনিকায়ন হয়। তবে কিছু সময় লাইসেন্সের এই পরিবর্তন কম্পিউটার বাণিজ্যে বড় দ্বিধা বিভক্তি তৈরি করে। আমাদের আজকের গল্প গু কম্পাইলার কালেকশন ও আরেকটি কম্পাইলার অবকাঠামো দ্বন্দ্ নিয়ে। ভিন্ন ভিন্ন মুক্ত লাইসেন্সে প্রকাশিত দুই কোম্পাইলারের বিরোধে এই কাহিনীর সাথে জড়িয়ে আছে সফটওয়্যার লাইসেন্স এবং কর্পোরেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে ব্যবহারকারীর স্বাধীনতার সংগ্রাম। পুরো ঘটনা জানতে গিয়ে আমরা দেখব মুক্ত সফটওয়্যার ওপেন সোর্স আদৌ এক জিনিস কিনা। এছাড়া আমরা এও দেখবো কিভাবে এই দ্বন্দ কম্পিউটার প্রোগ্রামিং জগতে চিরস্থায়ী ছাপ ফেলেছে। গল্প শুনতে প্রস্তুত। চলুন তবে শুরু করা যাক।

Leave a Reply