ইংলিশ শেখা কি অনেক কঠিন? একদমই না। শুধু দরকার সঠিক পদ্ধতি অনুসরণ করা। আমি আপনাকে এই পাঁচটা পদ্ধতি যদি বলি এবং এটা যদি আপনি প্র্যাকটিস করেন আপনি খুব সহজেই ভালো একজন ইংলিশ স্পিকার হতে পারবেন।
- নাম্বার ওয়ান: প্রতিদিনই ইংলিশ শোনার চেষ্টা করবেন। আমাদের লিসেনিং স্কিল বাড়াতে হবে। ব্রডকাস্ট, রেডিও, ইউটিউব—এমন বিভিন্ন ধরনের প্রচুর কন্টেন্ট আছে, সেগুলো প্রতিনিয়ত হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন যাতে আপনার কাছে সাউন্ডটা যায় এবং বোঝার চেষ্টা করবেন।
- নাম্বার টু: অল্প অল্প করে ইংলিশ বলার চর্চা করতে হবে; হতে পারে নিজের সম্বন্ধে, কাজ সম্বন্ধে বা আপনার ইন্টারেস্টের কিছু বিষয়ে।
- নাম্বার থ্রি: প্রতিদিন মাত্র পাঁচটা ওয়ার্ড শিখবেন এবং তার স্পেলিং সহ শিখবেন। এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেকিং চেষ্টা করবেন। পাশাপাশি এই ওয়ার্ডের সিনোনিমগুলো দিয়েও সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন।
- নাম্বার ফোর: প্রতিদিনই বিভিন্ন ধরনের কন্টেন্ট, মুভি, নাটক দেখতে হবে, বিশেষ করে বিদেশী কন্টেন্ট রেগুলার দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন সাবটাইটেল পড়ার চেষ্টা করবেন। বুঝার চেষ্টা করবেন। এতে আপনার ইংলিশ অনেক উন্নতি হবে।
- নাম্বার ফাইভ: প্রতিদিন বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। বিশেষ করে বিদেশীদের সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার ইংলিশ ব্যাপকভাবে উন্নত হবে।

Leave a Reply