আমাদের ভালো অভ্যাসগুলো আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়, আর খারাপ অভ্যাসগুলো পেছনের দিকে ফেলে দেয়। তাহলে আমরা কিভাবে বুঝবো আমরা কি সামনের দিকে যাচ্ছি নাকি পেছনে? যদি আমরা আমাদের চারটি ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস রিভিউ করি, তাহলে বুঝতে পারব আমরা কোন দিকে এগোচ্ছি।

  • প্রতিদিন সকালবেলা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠার চেষ্টা করুন, এতে তাড়াহুড়া কম হবে এবং আপনি সময় ভালোভাবে ম্যানেজ করতে পারবেন।
  • প্রতিদিন ঠিক সময়ে খাবার সঠিকভাবে খাওয়ার চেষ্টা করুন — ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার।
  • প্রতিদিনের কাজগুলো টাস্ক লিস্ট করে পরিকল্পনা অনুযায়ী শেষ করার চেষ্টা করুন, যেমন ১০টার মধ্যে কাজসমূহ শেষ করা।
  • প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, এতে আপনি নিজেকে উন্নত করতে পারবেন।

এই চারটি অভ্যাস যদি মেনে চলেন, বুঝতে পারবেন আপনি সামনের দিকে এগোচ্ছেন। আর যদি এই অভ্যাসগুলো না থাকে, তাহলে হয়তো পেছনে চলে যাচ্ছেন।

  • প্রতিদিন ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বিরতির অভ্যাস চেঞ্জ করতে হবে।
  • নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তার অভ্যাস কমাতে হবে।
  • যে কাজগুলো কালকের জন্য রেখে দিচ্ছেন, সেটি এখনই পুরোদমে করার চেষ্টা করতে হবে।
  • নিজেকে ডেভেলপ করার চিন্তা না করা বন্ধ করতে হবে, নিয়মিত নিজেকে আপগ্রেড করতে হবে।

মার্কেটে সাস্টেইন এবং লং টার্ম সফল হতে হলে আমাদের নিজেদের প্রতিদিন একটু হলেও উন্নত করতে হবে। প্রতি বছর আপনার সিভিতে একটি নতুন লাইন যোগ করা জরুরি। এতে করে আপনি আপনার ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে যাবেন।

Good Habit bring forward | 2025 | RL 11